ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য আনিচুর রহমান আনিচ (৩৮) গ্রেপ্তার হয়েছে। গতকাল বৃহস্পতিবার সদর থানা পুলিশ চুয়াডাঙ্গা পৌর শহরের ভিমরুল্লাহ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় আনিচুর রহমানের নিকট থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়। গ্রেপ্তার আনিচুর রহমান ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ আনসার ক্যাম্পপাড়ায় বসবাস করছিলেন।
থানা সূত্রে জানা গেছে, গোপনে সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলীর নেতৃত্বে এসআই হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের ভিমরুল্লাহ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আনিচুর রহমান আনিচকে একটি রেজিস্ট্রেশনবিহীন চোরাই ডিসকভার মোটরসাইকেলসহ হাতেনাতে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মেহেরপুর ও কুষ্টিয়া সদর থানায় ৩৭৯/৪১১ ও ৩৭৯/৪১৩ ধারার পূর্বের দুটি মামলা রয়েছে। এদিকে, গতকালই গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
