চুয়াডাঙ্গায় ২৫ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2024-02-10 ইং
চুয়াডাঙ্গায় ২৫ বোতল ফেনসিডিলসহ যুবক আটক ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা গোয়ান্দে শাখা (ডিবি) পুলিশের অভিযানে ফেনসিডিলসহ স্বপন (৩২) নামের এক যুবক আটক হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার হায়দারপুর তালবাগান মোড়ে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক স্বপন চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন ছয়ঘড়িয়া গ্রামের মৃত খাদেম হোসেনের ছেলে।
জানা গেছে, জেলা সুপার আরএম ফয়জুর রহমানের দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে হায়দারপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে হায়দারপুর তালবাগান মোড় এলাকা থেকে স্বপনকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। গতকালই আটক স্বপনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)