চুয়াডাঙ্গা বড় বাজার শহিদ স্মৃতিস্তম্ভে পড়েছিল প্রশান্ত কুমারের লাশ

আপলোড তারিখঃ 2024-02-08 ইং
চুয়াডাঙ্গা বড় বাজার শহিদ স্মৃতিস্তম্ভে পড়েছিল প্রশান্ত কুমারের লাশ ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকার শহিদ স্মৃতিস্তম্ভের ভেতর থেকে প্রশান্ত কুমার দেবনাথ নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে স্তম্ভের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত প্রশান্ত কুমার দেবনাথ শহরের পুরাতন বাজার পাড়ার মৃত শান্তি দেবনাথের মেজো ছেলে।

স্থানীয়রা জানায়, প্রশান্ত কুমার দেবনাথ দীর্ঘদিন ধরে স্মৃতিস্তম্ভের পিছনে ফাঁকা জায়গায় বসবাস করতেন। আগে থেকে শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তারপর হঠাৎ করে তিনি রাতের কোনো একসময় স্ট্রোকজনিত কারণে মারা যান। পরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সদর থানা পুলিশের সদস্যরা প্রশান্তের মরদেহ উদ্ধার করে।

চুয়াডাঙ্গার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, নিহতের পরিবারের স্বজনদের কোনো অভিযোগ নেই। তাই স্বাভাবিকভাবে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)