বিডিআরসিএস’র ওজিএম ও নির্বাচন বিষয়ক প্রস্তুতিমূলক সভা

আপলোড তারিখঃ 2024-02-08 ইং
বিডিআরসিএস’র ওজিএম ও নির্বাচন বিষয়ক প্রস্তুতিমূলক সভা ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) অর্ডিনারি জেনারেল মিটিং (ওজিএম) ও ম্যানেজিং বোর্ড নির্বাচন (২০২৪-২০২৬) বিষয়ে ‘নির্বাচন কমিশনের’ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় জাতীয় সদর দপ্তরের কনফারেন্স রুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। আগামী ২০ এপ্রিল ওজিএম এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দেশের ৬৮টি ইউনিটের ১৩৬ জন ডেলিগেট নির্বাচনে প্রার্থী ও ভোট দিতে পারবেন।

বিডিআরসিএস’র নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বরগুনা ইউনিটের সেক্রেটারি ও ডেলিগেট অ্যাড. মো. আবদুল মোতালেব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশনার খুলনা জেলা ইউনিটের সেক্রেটারি ও ডেলিগেট বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিণ্টু, নির্বাচন কমিশনার চুয়াডাঙ্গা ইউনিটের সেক্রেটারি ও ডেলিগেট শহিদুল ইসলাম শাহান, বিডিআরসিএস মহাসচিব কাজী শফিকুল আজম, ইউনিট অ্যাফেয়ার্সের পরিচালক নাজমা পারভিন ও সহকারী পরিচালক কবির আহমেদ ফকির উপস্থিত ছিলেন। প্রস্তুমিমূলক সভায় নির্বাচন কমিশারদের সাথে ওজিএম ও ম্যানেজিং বোর্ডের নির্বাচনের আইন বিষয়ে অবহিত করা হয় ।

সভায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. আবদুল মোতালেব মিয়া বলেন, ম্যানেজিং বোর্ডের নির্বাচন সকলের গ্রহণযোগ্য, নিরপেক্ষ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে কশিনকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিতব্য ওজিএম ও ম্যানেজিং বোর্ডের নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)