মুন্সিগঞ্জে নাহিদা লেডিস অ্যান্ড বেবি শপ সু প্যালেসের উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-02-08 ইং
মুন্সিগঞ্জে নাহিদা লেডিস অ্যান্ড বেবি শপ সু প্যালেসের উদ্বোধন ছবির ক্যাপশন:

প্রতিবেদক, মুন্সিগঞ্জ:
আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ জেহালা হাসপাতাল মোড়ে আধুনিক রুচিসম্পন্ন ডিজাইনের বিপুল পোশাকের সমাহার নিয়ে ‘নাহিদা লেডিস অ্যান্ড বেবি শপ সু প্যালেস’ নামের একটি দোকানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটার দিকে আনুষ্ঠানিকভাবে ফিতা ও কেক কেটে দোকানের উদ্বোধন করেন জেহালা ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান শিলন ও আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাজমুল হক শাওন।

এই প্রতিষ্ঠানের নারী উদ্যোক্তা উম্মে হাবিবা উদ্বোধন উপলক্ষে কেক কাটার আয়োজন করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হক, সময়ের সমীকরণের মুন্সিগঞ্জ প্রতিবেদক সোহাগ কাজী, উই সিডি অ্যাডমিন মাহমুদা অনি, উই জেলা প্রতিনিধি দিলরুবা, সংযোগ স্বেচ্ছাসেবক রাজন, এনজিবিডি স্বেচ্ছাসেবক আরমান মমিন, কাজী নাফিসা রাবিতা, জান্নাতুল ফেরদৌস উষা, আসিফ, ফারহানা আফরোজ মালা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)