ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বড় সলুয়া আরাফাত হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান খান লাল্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জীবননগর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর (ইউআরসি) আনারুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, জীবননগর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও প্রধান শিক্ষক শামীম আক্তার, সাবেক সাধারণ সম্পাদক ও শিক্ষক নেতা তকারুজ্জামান, আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কর্চাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দরুদ আলী, শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আওলাদ হোসেন সরদার, রোকনুজ্জামান খান রকিব, প্রধান শিক্ষক খলিলুর রহমান, প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, শরীফ উদ্দিন, সহকারী শিক্ষক আক্তারুজ্জামান উজ্জ্বল, ওয়াশিকুর রহমান লিপু, লাবণী খাতুন, বিউটি খাতুন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী শিক্ষক আরিফুল ইসলাম আরিফ।
