চুয়াডাঙ্গায় বাংলা ইশারা ভাষা দিবস পালন

আপলোড তারিখঃ 2024-02-08 ইং
চুয়াডাঙ্গায় বাংলা ইশারা ভাষা দিবস পালন ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: ‘বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বাংলা ইশারা ভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

``

বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, ভাষার মাসে বাংলা ইশারা ভাষা দিবস উদ্যাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সর্বক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার এবং বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীসহ সব প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে চুয়াডাঙ্গা জেলায় বাংলা ইশারা ভাষা নিয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষ স্কুল খোলার প্রতি প্রশাসনসহ জনপ্রতিনিধিদের অনুরোধ জানান। আলোচনা সভা শেষে তিনজন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে ট্রাইাইকেল ও ওয়াকার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)