ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়ীয়া গ্রামে একই দিনে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত দুই ভাই সড়াবাড়ীয়া গ্রামের বাজারপাড়ার মৃত আহাব বারীর ছেলে হকা বিশ্বাস (৮০) ও শফি বিশ্বাস (৬৫)। নিহত শফি বিশ্বাস সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী (দপ্তরি) হিসাবে কর্মরত ছিলেন ও হকা বিশ্বাস কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দুই ভাই গুরুতর অসুস্থ ছিলেন। এরই মধ্যে গতকাল বুধবার সকাল ১০টায় শফি বিশ্বাস ছেলে আবির হোসেনেকে কুয়েতের ফ্লাইটের জন্য পৌঁছে দিতে ঢাকা বিমানবন্দরে যান। এর কিছুক্ষণ পর তিনি হৃদরোগে মৃত্যুবরণ করেন। এদিকে, একই দিনে বেলা দুইটার দিকে বড়ভাই হকা বিশ্বাস নিজ বাড়িতে অসুস্থ হয়ে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
আপন দুই ভাইয়ের একই দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল বাদ এশা সড়াবাড়ীয়া কেন্দ্রীয় কবরস্থানে জানাজা শেষে দুই ভাইকে পাশাপশি কবরে দাফন করা হয়।
