ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহমেদ ডন।
প্রধান অতিথি বলেন, পৃথিবীর কম দেশ আছে যারা ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তার মায়ের ভাষা ছিনিয়ে এনেছে। এটি একমাত্র বাঙালি জাতি করেছে। ১৯৫২ সালে মাতৃভাষা আন্দোলন করতে গেলে তৎকালীন পাকিস্তানি শাসকেরা এ দেশের ছাত্র ও যুবকদের ওপর গুলি চালিয়ে আন্দোলন দাবিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু সালাম, বরকত, জব্বারের রক্ত বৃথা যায়নি। আমরা বৃকের রক্ত দিয়ে আমাদের মায়ের ভাষা বাংলা রাষ্ট্রীয় ভাষা হিসেবে আদায় করেছিলাম। এ জন্য ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। বিশ্বে সকল ভাষার মানুষ তাদের মাতৃভাষা দিবস পালন করে থাকে।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজনীন সুলতানা, ওসি (তদন্ত) একরাম হুসাইন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহিল কাফি ও পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক।
সমাজসেবা অফিসার নাজমুল হুসাইনের উপস্থাপনায় সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ, বিআরডিবি অফিসার শায়লা সারমিন, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, ভিডিপি অফিসার আজিজুল হাকিম, তথ্য অফিসার স্নিগ্ধা দাস, সরকারি কলেজের সিনিয়র প্রভাষক ড. মাহবুবুর রহমান, মহিলা কলেজের প্রভাষক শফিকুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. মঞ্জুরুল ইসলাম বেলু, সমবায় অফিসার সাহারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, পল্লী বিদ্যুতের ডিজিএম সাজাহান আলী, স্টেশন অফিসার আল মামুন, যুব উন্নয়ন অফিসার গোলাম আওয়াল, উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল ওহেদ প্রমুখ।
