ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিদায়ী তিনজন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত তিনজন হলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আক্তারুজ্জামান ও সিনিয়র শিক্ষক কুতুব উদ্দীন। বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান। এসময় বিদ্যালয়ের বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শুকুল আলী, আব্দুল বাতেন খান, খাইরুল আলম, শাহারিয়ার হাসান টিপু সুলতান, আতিয়ার রহমান, আনিচুজ্জামান, হাফিজুর রহমান, নাসির উদ্দীন, ইয়াকুব আলী প্রমুখ।
