শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

আপলোড তারিখঃ 2024-02-06 ইং
শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কানাপুকুর নামক স্থানে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (২৫) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে। এসময় পিকআপের ড্রাইভারসহ দুজন আহত হয়েছেন। শৈলকুপার দুঃখী মাহমুদ কলেজের ছাত্র আব্দুল্লাহ শৈলকুপার মীর্জাপুর ইউনিয়নের মহিষগাড়ি গ্রামের জাকির হোসেনের ছেলে। তার বাবা কুষ্টিয়া সদর থানার এসআই হিসেবে কর্মরত আছেন।

ঝিনাইদহ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, সোমবার রাত ৮টার দিকে কলেজছাত্র আব্দুল্লাহ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তিনি ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের কানাপুকুর নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল্লাহসহ তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই আব্দুল্লাহ মারা যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)