প্রীতি ফুটবল ম্যাচে বিএসএফকে হারিয়ে বিজিবি চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2024-02-06 ইং
প্রীতি ফুটবল ম্যাচে বিএসএফকে হারিয়ে বিজিবি চ্যাম্পিয়ন ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) মেহেরপুরের ঝাঁঝাঁ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তে ভারতের অভ্যন্তরে ৮৪ বিএসএফ ব্যাটালিয়নের বিলাসীপাড়া ক্যাম্পের মাঠে এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় বিএসএফকে হারিয়ে বিজিবি চ্যাম্পিয়ন হয়েছে। খেলার সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মো. এমারাত হোসেন এবং বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অনিল কুমার সিনহা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)