ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কুড়ুলগাছি:
‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসএমসি সদস্য রিপন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. জেসমিন নাহার, সহকারী শিক্ষক ইব্রাহীম হোসেন, মিজানুর রহমান, জাহিদ হোসেন, রাজিয়া খাতুন, আবুল বাশার, নজরুল ইসলাম, ফজিলা খাতুন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মশিউর রহমান।
