গাঁজাসহ আটক দু’জনের জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2024-02-06 ইং
গাঁজাসহ আটক দু’জনের জেল-জরিমানা ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার পৃথক স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার সুমিরদিয়া গ্রামের পৃথক স্থানে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- পৌর এলাকার সুমিরদিয়া কলোনীপাড়ার হাসমত আলীল ছেলে রুহুল আমিন (১৮) ও সুমিরদিয়া নীলার মোড় এলাকার মহাসিন আলীর ছেলে শাহিন (২৭)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার নূর পেয়ারা বেগমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান, উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আমিনের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে ১ শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম।

অপর দিকে, চুয়াডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে শাহিনের বাড়িতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহিনকে ২ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)