ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের (পদ্মা জোন) বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের ব্যবসায় প্রশাসন ভবনের হলরুমে বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তরের আয়োজন করা হয়। বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের কার্যকরি পরিষদ-২০২৩ এর সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবতার আরেক নাম বাঁধন। বর্তমান সময়ে এবং করোনাকালীন মহামারিতে মানুষ যখন নিজের জীবন নিয়ে হিমশিম খেয়েছে, সেখানে বাঁধনের কর্মীরা এগিয়ে গেছে মানুষের জীবন বাঁচাতে রক্ত নিয়ে। বাঁধন সংগঠনের মাধ্যমে যেমন মানুষ নিঃস্বার্থভাবে রক্ত দিয়ে থাকে, তেমনি বাঁধন সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে রক্ত পরীক্ষার মাধ্যমে নিজ নিজ রক্তের গ্রুপ জানতে পারছে। কখনো মানুষকে রক্ত দিয়ে, কখনো রক্ত সংগ্রহ করে, কখনো গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী এবং শীতকালে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে ইতিমধ্যে দেশের ভেতরে নজির রেখে চলছে বাঁধন সংগঠন।
তিনি বলেন, ‘তোমরা ক্যাম্পাসকে পড়ালেখার পাশাপাশি সামাজিক ও মানবিক কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। বিগত বছরগুলো বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিট জেলাবাসীর রক্ত দিয়ে মানবিকতার মাধ্যমে যেমন সেবা দিয়েছে।’ এসময় তিনি নতুন কার্যকরি পরিষদ-২০২৪ এর সকল সদস্যের মাধ্যমে মানুষের আরও অধিক পাওয়ার আশা ব্যক্ত করে সকলকে ফুলেল শুভেচ্ছা জানান।
‘একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগানে অনুষ্ঠিক সভায় এ বছরের বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের (পদ্মা জোন) বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হিসেবে আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মিকাইল হোসেনের নাম ঘোষণা করা হয়। এছাড়াও আজিজুর রহমানকে জোনাল প্রতিনিধি হিসেবে ঘোষণা করা হয়।
মিকাইল হোসেনের উপস্থাপনায় সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম বাঁধন, সরকারি কলেজের শিক্ষক উপদেষ্টা সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক মতিউর রহমান, সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসাইন ও সহকারী অধ্যাপক হাফিজুর রহমান।
ছাত্র উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সজিবুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন হাফিজ, টুটুল, আজিজ, আমিনুল, মিকাইল, জাহিদ, হাসিবুল, রাসেল, সামিউল, শামীম, টনিক, ফিরোজ, তানিয়া, শাহনাজ, আশিক, মর্তুজা, রাব্বি, শিশির, শারমিন, সোহেল, রিয়াদ, রাকিব, মুসলিমা, তুহিন, রাজিব, সুমি, সানজিদা, অনিত, মৌসুমি, মেঘলাসহ বাঁধন সংগঠনের কর্মীবৃন্দ।
