দামুড়হুদার কানাইডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় ৪জন গুরুতর আহত

আপলোড তারিখঃ 2017-08-27 ইং
দামুড়হুদার কানাইডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় ৪জন গুরুতর আহত ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কে কানাইডাঙ্গা নামক স্থানে মাইক্রো করিমন মুখোমুখি সংঘর্ষে ৪শ্রমিক গুরুতর আহত হয়েছে।  আহতরা হলেন দামুড়হুদা কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের আবু বক্করের ছেলে হুসাইন (৩২), ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামের মহাসিনের ছেলে ই¯্রাফিল (৩৫), দর্শনা পুরাতন বাজার পাড়ার বকুল শাহর ছেলে আজগার আলী (২৮) ও লিয়াকত আলীর ছেলে আশিকুর রহমান (৪০)।জানা গেছে, গতকাল রবিবার বেলা ১২টার সময় মেহেরপুর আমঝুমি থেকে কাজ শেষ করে করিমনযোগে ফিরছিলেনন। পথিমধ্যে কানাইডাঙ্গা নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত আজগার ও আশিককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। শেষ খবর পাওয়া পর্যন্ত হুসাইন ও ইস্রাফিল দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আজগার ও আশিক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)