আলমডাঙ্গার খাসবাগুন্দা গ্রামের উমর আলী শাহের সাধুসঙ্গে অনুদান দিলেন দিলীপ কুমার আগরওয়ালা

আপলোড তারিখঃ 2024-02-06 ইং
আলমডাঙ্গার খাসবাগুন্দা গ্রামের উমর আলী শাহের সাধুসঙ্গে অনুদান দিলেন দিলীপ কুমার আগরওয়ালা ছবির ক্যাপশন:

সমীকরণ প্রদিবেদক:
আলমডাঙ্গা উপজেলা আইলহাঁস ইউনিয়নের খাসবাগুন্দা গ্রামের উমর আলী শাহের সাধুসঙ্গে অনুদান দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। এ উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় খাসবাগুন্দা গ্রামের উমর আলী শাহের আশ্রমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইলহাঁস ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম চৌধুরী এবং তারাদেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা শিপলু। অনুষ্ঠানের প্রধান অতিথি হাসান কাদির গনু অনুষ্ঠানের আয়োজক উমর আলী শহের হাতে দিলীপ কুমার আগরওয়ালার পক্ষে অনুদানের অর্থ তুলে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)