ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

আপলোড তারিখঃ 2024-02-06 ইং
ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিব্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানার সভাপতিত্বে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু।

``

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুন নাহার শিলা। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য আব্দুল হালিম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মনসুর উদ্দিন মোল্লা ও সহকারী প্রধান শিক্ষক নূরুল ইসলাম। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় মৌমিতা নৌশিন, সুমাইয়া রিফাহ, আফিফা জান্নাত, মুসফিতাজুর, লাইলা, লাবণ্য প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)