ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার বিভিন্ন বাজারে নৈশপ্রহরী ও অসহায় পথচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার রাত ১১টায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির এ কম্বল বিতরণ করেন। ওসি আলমগীর কবির জানান, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার ফয়জুল রহমানের নির্দেশনায় দামুড়হুদা সদর উপজেলার বাসস্ট্যান্ডসহ জুড়ানপুর ইউনিয়নের বিভিন্ন বাজার নৈশ প্রহরী ও অসহায় পথচারীদের মাঝে কম্বল প্রদান করা হয়েছে। শীতে বয়স্ক পথচারী ও নৈশ প্রহরীরা কম্বল পেয়ে অনেক খুশি হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান আসাদ, এসআই মহানন্দসহ সঙ্গীয় অফিসার।
