আরএফইডির সাংগঠনিক সম্পাদক হলেন চুয়াডাঙ্গার সাইদ রিপন

আপলোড তারিখঃ 2024-02-05 ইং
আরএফইডির সাংগঠনিক সম্পাদক হলেন চুয়াডাঙ্গার সাইদ রিপন ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন বাংলার চিফ রিপোর্টার একরামুল হক সায়েম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন 40র জ্যেষ্ঠ প্রতিবেদক মো. হুমায়ূন কবীর। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক ও চুয়াডাঙ্গার কৃতী সন্তান সাইদ রিপন। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে বেলা দেড়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই ভোটের মাধ্যমে কার্যনির্বাহী কমিটির ১৩টি পদে এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

অন্য পদগুলোর মধ্যে সহসভাপতি পদে ডিবিসির কাওসারা চৌধুরী কুমু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলোকিত বাংলাদেশের মো. আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে এনটিভির মাসুদ রায়হান পলাশ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দপ্তর সম্পাদক পদে বিডি২৪ লাইভ-এর মেহেদী হাসান হাসিব (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সময়ের আলো পত্রিকার শাকিল আহমেদ নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে হোমায়রা ফারুকী, আরেফিন শাকিল, আ ন ম মুহিবুব জামান, মো.আল আমিন, হেদায়েত উল্যাহ সীমান্ত নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অনলাইন খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক মহিউদ্দিন আলমগীর। ভোট শুরুর আগে কমিশনের লেক চত্বরে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথমবারের মতো আরএফইডির প্রয়াত সদস্য সাংবাদিক হোসাইন জাকির নামে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড চালু করে সংগঠনটি।

নির্বাচন ও গণতন্ত্র শীর্ষক বিষয়ে টেলিভিশন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার কাওসারা চৌধুরী কুমু। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক কাজী জেবেল। অনলাইন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন ইকরাম-উদ দৌলা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন। এ সময় নির্বাচন কমিশনার মো. আলমগীর ও নির্বাচন কমিশনার আনিছুর রহমান, ইসি সচিব মো. জাহাংগীর আলম, অতিরিক্ত সচিব ফরহাদ আহম্মেদ খান উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)