নিম্নমানের শিশুখাদ্য বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2024-02-05 ইং
নিম্নমানের শিশুখাদ্য বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ, মূল্যবিহীন, নিম্নমানের শিশুখাদ্য ও নকল ভেজাল পণ্য বিক্রি করায় এক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বেলা তিনটার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলার সহকারী পরিচালক সজল আহম্মেদ ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

জানা গেছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে রোববার বেলা তিনটার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলার সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে আলমডাঙ্গা উপজেলার ঘোলদাঁড়ি বুড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বুড়াপাড়ায় মেসার্স বাবলু এন্টারপ্রাইজে মেয়াদোত্তীর্ণ, মূল্যবিহীন অননুমোদিত, নিম্নমানের শিশুখাদ্য ও নকল ভেজাল পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. বাবলুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪১ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয় এবং ব্যবসায়ীদের সতর্ক করে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলার সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এমন অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে। অভিযান পরিচালনায় সহযোগিতা করেছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)