হরিণাকুণ্ডুুতে ৪০ দিন ধরে হদিস নেই এক গৃহবধূর

আপলোড তারিখঃ 2024-02-05 ইং
হরিণাকুণ্ডুুতে ৪০ দিন ধরে হদিস নেই এক গৃহবধূর ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ৪০ দিন ধরে ইভা খাতুন (২০) নামের এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন। গত বছরের ২৭ ডিসেম্বর হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের শ^শুর বাড়ি থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় হরিণাকুণ্ডুু থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ইভা খাতুনের বাবা আলমগীর হোসেন। ইভা খাতুন একই উপজেলার কুলবাড়িয়া গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর ভোরে শ্বশুরবাড়ি থেকে কোথাও বের হয়ে আর ফিরে আসেননি ইভা। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে মেয়েকে না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তার বাবা আলমগীর। তিনি জানিয়েছেন, নিখোঁজের ৪০ দিন পার হলেও মেয়ের কোনো হদিস নেই। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা শঙ্কার মধ্যে আছে। তিনি অভিযোগ করেন, বিষয়টি নিয়ে তার শ্বশুরবাড়ির লোকজন কোনো গুরুত্ব দিচ্ছেন না।এ ব্যাপারে হরিণাকুণ্ডুু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, ইভা নিখোঁজের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। নিখোঁজ গৃহবধূর সন্ধানে তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)