মারা গেছে কোরবানীর গরু : ৭ জন আহত

আপলোড তারিখঃ 2017-08-27 ইং
মারা গেছে কোরবানীর গরু : ৭ জন আহত ছবির ক্যাপশন:
কুষ্টিয়ার ইবি থানার নরহরদিয়ায় গরু বোঝাই ট্রাক উল্টে খাদে আলমডাঙ্গা প্রতিনিধি: কুষ্টিয়া ইবি থানার নরহরদিয়া গ্রামে কোরবানীর গরু বোঝাই একটি ট্রাক উল্টে ৭ জন আহত হয়েছে। মারা গেছে একটি কোরবানির গরু। জানা গেছে, ইবি থানার নরহরদিয়া গ্রামের কয়েকজন গরু ব্যবসায়ী  কোরবানীর গরু বিক্রির জন্য ১৭টি গরু ট্রাক বোঝাই করে ঢাকায় নিয়ে যাচ্ছিল।যাওয়ার পথে শংকরদিয়া বাজারÑআলমডাঙ্গা সড়কের মিস্ত্রি পাড়া মাঠ নামক স্থানে বাঁক ঘুরতে যেয়ে নিয়ন্ত্রন হারিয়ে ধানের মাঠে উল্টে যায়। এতে মাঠে জমে থাকা পানির নিচে ট্রাক চাপায় লক্ষাধিক টাকা মুল্যের একটি গরু ঘটনাস্থলে নিহত হয়। অন্য একটি গরু মারাত্মক আহত হয়। দূর্ঘটনা কবলিত ট্রাক থেকে আহত মানুষ ও গরু উদ্ধার করে রাতে মাছ ধরতে আসা জেলেরা। মারা যাওয়া গরুর মালিক নরহরদিয়ার সাবেক ইউপি সদস্য জব্বার মন্ডল। আহত ৭ ব্যক্তির মধ্যে নরহরদিয়া গ্রামের রকিবুল ইসলাম ও ঠান্ডু বিশ্বাসকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)