চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2024-02-05 ইং
চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক আটক ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে গাঁজাসহ রাসেল (২১) নামের এক যুবক আটক হয়েছে। গত শনিবার রাত ১২টার দিকে সদর উপজেলার হায়দারপুর আছির উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ১ কেজি গাঁজা উদ্ধার হয়।

আটক রাসেল সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামের বেল্টু মিয়ার ছেলে।

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে হায়দারপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই শহিদুল বাশারসহ সঙ্গীয় ফোর্স হায়দারপুর গ্রামের ডিঙ্গেদাহ-চুয়াডাঙ্গা সড়ক থেকে রাসেলকে আটক করে। এসময় তার নিকট থেকে এক কেজি গাঁজা উদ্ধার হয়। গতকাল রোববার রাসেলের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)