দামুড়হুদায় ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2024-02-05 ইং
দামুড়হুদায় ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই বোতল ফেনসিডিলসহ জাহানারু খাতুন (৬০) নামের এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার বড়দুধপাতিলা গ্রামের অভিযান চালিয়ে জাহানারাকে আটক করা হয়। এসময় তার বাড়ির আকেটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধার হয়। জাহানারা খাতুন দুধপাতিলা গ্রামের আকবর আলীর স্ত্রী।

জানা গেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবিরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই বিল্পব সঙ্গীয় ফোর্স নিয়ে বড়দুধপাতিলা গ্রাম থেকে জাহানারা খাতুনকে আটক করে। পরে তার ঘর তল্লাশি করে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকালই আটকৃতের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। এদিকে, অভিযানের সময় পুলিশের কাজ বাঁধা দেওয়ার অপরাধে একই গ্রামের মৃত দাউদ আলির ছেলে আতিয়ারের নামে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)