ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জেলা ছাত্রলীগের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজলের নেতৃত্বে গতকাল শনিবার রাত ১০টায় চুয়াডাঙ্গা রেল স্টেশনে ছিন্নমূল মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ইমরান শেখ, খান ফয়সাল, আশিকুর রহমান হিমু, আরফিন সজীব, আব্দুল সালেকিন, রাইসুল, সাব্বির, তন্ময়, ফয়সাল আরাফাত, তানিন, ইমরান, তৌকির আহমেদ, নাজমুল, অনিক আরিয়ান প্রমুখ।
