ঝিনাইদহে মৃত শ্রমিক পরিবারের মাঝে এককালীন আর্থিক সাহায্য প্রদান

আপলোড তারিখঃ 2024-02-04 ইং
ঝিনাইদহে মৃত শ্রমিক পরিবারের মাঝে এককালীন আর্থিক সাহায্য প্রদান ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহে মৃত শ্রমিক পরিবারের মাঝে এককালীন আর্থিক সাহায্য প্রদান করেছে জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। গতকাল শনিবার বিকেলে ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের এ সাহায্য প্রদান করা হয়। ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল প্রধান অতিথি হিসেবে ২১ জন মৃত শ্রমিক পরিবারের মাঝে ৭ লাখ ৫০ হাজার নগদ টাকা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, ঝিনাইদহ পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ বিশ^াস, জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ওয়ালিয়ার রহমান খাঁন, সাধারণ সম্পাদক আশরাফুর জামান খোকন, সহসভাপতি এসএম আবু সাইদ, সহসাধারণ মো. আত্তাব হোসেন ও জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়কারী তবিবুর রহমান লাবু।

অনুষ্ঠানে সংসদ সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নকে ১০ লাখ টাকা ও তার ভাই পৌর মেয়র হিজল ১ লাখ টাকার অনুদান প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)