গাংনীর জালশুকা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

আপলোড তারিখঃ 2024-02-04 ইং
গাংনীর জালশুকা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ছবির ক্যাপশন:

গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জালশুকা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আমিরুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জালশুকা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আমিরুল ইসলাম ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার জানান, আমিরুল ইসলাম তার বাড়ির পাশের মাঠে ধান রোপণের জন্য জমি তৈরি করছিলেন। বেলা ১১টার দিকে তিনি ওই জমিতে বিদ্যুৎচালিত পাম্প থেকে সেচ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি বিদ্যুৎ লাইনের সুইচে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্টে মারাত্মকভাবে আহত হন। পরে মাঠে থাকা কৃষকেরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন তাঁকে মৃত ঘোষণা করেন।

ডা. ফারুক হোসেন জানান, হাসপাতালে আনার পূর্বেই আমিরুল ইসলামের মৃত্যু হয়। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)