দামুড়হুদায় নৈশপ্রহরী ও অসহায় পথচারীদের মাঝে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2024-02-04 ইং
দামুড়হুদায় নৈশপ্রহরী ও অসহায় পথচারীদের মাঝে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা থানার বিভিন্ন বাজারের নৈশপ্রহরী ও অসহায় পথচারীদের মাঝে কম্বল বিতরণ করেছেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে পথচারীদের মাঝে তিনি এই কম্বল বিতরণ করেন। চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের নির্দেশনায় দামুড়হুদা বাসস্ট্যান্ড, জয়রামপুর, লোকনাথপুর, কার্পাসডাঙ্গাসহ বিভিন্ন বাজার গিয়ে নিজ হাতে নৈশপ্রহরী ও অসহায় পথচারীদের হাতে কম্বল তুলে দেন ওসি আলমগীর কবির। এই শীতে বয়স্ক মানুষগুলো কম্বল পেয়ে অনেক খুশি হয়েছেন বলে জানিয়েছেন।

নৈশপ্রহরী জামাল উদ্দীন বলেন, ‘আমাদের সারারাত শীত ও কুয়াশার মধ্যে জেগে থাকতে খুব কষ্ট হয়। এমন সময় দামুড়হুদা মডেল থানার ওসি স্যার এসে আমাদের কম্বল দেওয়ায় আমরা খুব খুশি হয়েছি। কম্বল জড়িয়ে থাকলে একটু আরাম লাগবে।’ এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান আসাদ, এসআই মহানন্দ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)