আলমডাঙ্গা সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার সংবর্ধনা অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2024-02-04 ইং
আলমডাঙ্গা সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার সংবর্ধনা অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গা-১ আসনে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুনকে আলমডাঙ্গা সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে ২০২৪ সালের দাখিল, আলিম ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এই সংবর্ধনার আয়োজন করা হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবু মুছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আমরা জানি, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষার কোনো বিকল্প নেই। পৃথিবীর খুব কম দেশ আছে, যারা ভাষার জন্য জীবন দিয়েছে। বাংলার দামাল ছেলেরা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বুকের রক্ত দিয়ে বাংলা ভাষার দাবি জানিয়েছিল। সেই দিনটিকে শুধু আমরা বাঙালি জাতিই নয়, সারা বিশ্ব আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পালন করছে। পত্রিকায় দেখলাম হাইকোর্টের একজন বিচারপতি গত ১ ফেব্রুয়ারি একটি বিচারের রায় বাংলায় লিখেছেন। আমি এই সভা থেকে উনাকে শ্রদ্ধা জানাচ্ছি।’
ছেলুন জোয়ার্দ্দার আরও বলেন, ‘বর্তমানে একজন শ্রমিক, পা ফাটা কৃষক, ভ্যানচালকসহ সকলেই তার সন্তানকে শিক্ষিত করতে চায়। আমি শিক্ষকদের বলব, আপনারা লক্ষ্য রাখবেন তারা ঠিকমতো লেখাপড়া করছে কি না। তাদের প্রতি খেয়াল রাখতে হবে।’ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি তোমরা খেলাধুলা শিখবে। এতে শরীর ও মন দুটোই ভালো থাকে। একজন খেলোয়াড়ও পৃথিবীর সমস্ত মানুষের কাছে তার দেশকে তুলে ধরতে পারে। ফুটবল খেলোয়াড় মেসি, তার জন্য সারাবিশ্ব আর্জেন্টিনাকে চেনে। খেলার সময় সেই দেশের পতাকা এই দেশে টাঙানো হয়, পেলের জন্য ব্রাজিলকে চিনেছি। বাংলাদেশের ছেলে-মেয়েরা ক্রিকেট ভালো খেলে। সাকিব আল হাসানের জন্য বিশ্বের মানুষ বাংলাদেশকে নতুন করে চিনেছে।’
তিনি আরও বলেন, ‘সুশিক্ষায় শিক্ষিত হতে হলে শুধু পুঁথিগত বিদ্যায় পারদর্শী হলে চলবে না। পুঁথিগত বিদ্যার পাশাপাশি তোমাদের অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। তবে তোমাদের বিজ্ঞান বিষয়ে পারদর্শী হয়ে গড়ে উঠতে হবে। বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞান শিক্ষারও বিকল্প নেই।’

``

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সহসভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা ও সাবেক জেলা সদস্য সিরাজুল ইসলাম।
সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মহসীন কামালের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি মোজাহিদুর রহমান লোটাস, সোনালী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার সিরাজুল ইসলাম, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য সাইফুর রহমান পিণ্টু, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, এজাজ ইমতিয়াজ বিপ্লব, ইমদাদুল হক মুন্সি, হাজী আসাবুল হক মিকা, মখলেছুর রহমান শিলন, হাসানুজ্জামান হান্নান, ঠান্ডু রহমান, মাদ্রাসার সহকারী অধ্যাপক আসাদুজ্জামান প্রমুখ। সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)