ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি-আন্দুলবাড়ীয়া নিককারীপাড়া গ্রামবাসী ও ইছালে ছওয়াব কমিটির উদ্যোগে ৩৯ তম বার্ষিক ইছালে ছওয়াব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আছর নিককারীপাড়া আমিনীয়া দারুল উলুম কওমি মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং সংলগ্ন আমবাগানে এ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মুফাসসিরে কুরআন খুলনা, (দাঃবাঃ) হযরত মাওলানা মুফতি ইউসুফ আজাদী।
বিশেষ মেহমান ছিলেন ঝিনাইদহের-কালীগঞ্জ বাসস্ট্যান্ড বায়তুল আমান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ মেরাজ ও দেহাটি-আন্দুলবাড়ীয়া আমিনীয়া দারুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি নাসির উদ্দীন। মাহফিলে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথির বক্তব্য দেন, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা। মাহফিলে সভাপতিত্ব করেন আতিয়ার রহমান। উপস্থাপনা করেন মাওলানা শাহ মো. আনোয়ার হুসাইন। সার্বিক সহযোগীতা করেন মাহফিল বাস্তবায়ন কমিটির উন্নতম সদস্য আতাউর রহমান আতাউল, বিল্লাল হোসেন, মইনুল ইসলাম, শাহিন, রমজান বিশ্বাস, রুহুল, আরিফুল, রাজীব, রিংকু বিশ্বাস, নূর-উদ্দীন, আল-আমিনসহ নিককারীপাড়া গ্রামবাসী ও স্বেচ্ছাসেবক বৃন্দ।
