আলমডাঙ্গায় ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-02-02 ইং
আলমডাঙ্গায় ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় পিজি/নন-পিজি খামারিদের দুই দিনব্যাপী ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি উন্নয়ন (এলডিডিপি) আয়োজনে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করে ৪০ জন খামারি।

প্রশিক্ষণ দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহিল কাফি। তিনি বলেন, খামারিদের কেবল উৎপাদনের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না। তাদের উৎপাদিত পণ্য কীভাবে বাজারজাত করবেন সেই বিষয়েও দক্ষ করা হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে। যাতে করে স্বাবলম্বী ও সচ্ছল হতে পারেন তারা। এসময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার এএনএম মোস্তাকিম মুকুট, উপসহকারী প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার আবুল কাশেম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)