ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার বধ্যভূমি পরিদর্শন ও নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বধ্যভূমি পরিদর্শন শেষে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এসময় ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আওয়ামী লীগ মাটি ও মানুষের সংগঠন। এ সংগঠনের তৃণমূলের কর্মীরা অত্যন্ত নিবেদিত। তাদের তেমন কোন চাওয়া-পাওয়া নেই। তারা আওয়ামী লীগকে হৃদয়ে ধারণ করে। যার প্রমাণ তারা বার বার দিয়েছে। এবারের নির্বাচনেও তারা আওয়ামী লীগকে ভালোবেসে, শেখ হাসিনার প্রতি আস্থা রেখে নৌকায় ভোট দিয়ে আমাকে আবারও নির্বাচিত করেছে। তাদের এই ভালোবাসার ঋণ শোধ হওয়ার নয়। তৃণমূলের নেতা-কর্মীদের নৌকার প্রতি যে আস্থা তার প্রতিদান আমাদের দিতে হবে।’
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু এই দেশকে সোনার বাংলা গড়ে তোলার যে স্বপ্ন দেখতেন তাঁর সেই স্বপ্ন আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তার হাতকে আরও শক্তিশালী করতে আমাদের তৃণমূল পর্যায় থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মানুষের কল্যাণে কাজ করতে হবে। দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নুরুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম অপু মোল্লা, সাবেক পৌর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী ঠাণ্ডু রহমান, আব্দুল মালেক, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, প্যানেল মেয়র মজিবুল হক, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) একরামুল হক, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক সদস্য মিজানুর ররহমান, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল হক, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, পাপন রহমান, গোলাম সারোয়ার শামিম, লাভলু, শরিফুল মেম্বার প্রমুখ।
