আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান

আপলোড তারিখঃ 2024-02-02 ইং
আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গায় অভিযান পরিচালনা করে দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গার পৃথক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশন ও টাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। সাজাপ্রাপ্তরা হলেন- আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের মকবুল মোড় এলাকার আবুল হোসেনের ছেলে মিন্টু (৪৪) এবং হাউসপুর এলাকার শহিদুল ইসলাম ডুবুরীর স্ত্রী আয়েশা খাতুন (৩০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে মিন্টুর বাড়িতে অভিযান চালিয়ে ২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করে। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তার স্ত্রী আয়েশা খাতুনকে আটক করে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকেই ৩ মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)