ঝিনাইদহে নারী শ্রমিকদের তৈরি পণ্য নিয়ে উদ্যোক্তা মেলা

আপলোড তারিখঃ 2024-02-02 ইং
ঝিনাইদহে নারী শ্রমিকদের তৈরি পণ্য নিয়ে উদ্যোক্তা মেলা ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে হোমবেইজড গার্মেন্টস নারী শ্রমিকদের তৈরি পণ্য নিয়ে উদ্যোক্তা মেলা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামে এ উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়। অক্সফ্যাম ইন বাংলাদেশ এর সহায়তায় ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর আয়োজনে ‘সমৃদ্ধি’ প্রকল্পের অধীনে এ মেলা হয়। দিনব্যাপী এই উদ্যোক্তা মেলায় পাগলাকানাই ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২২০ জন নারী তাদের উৎপাদিত পণ্য স্টলে প্রদর্শন করেন। স্কুল ড্রেস, ফতুয়া, ফ্রক, টেপ, ব্লাউজ, মেক্সিসহ অন্তত ২০ প্রকার পণ্য প্রদর্শিত হয় উদ্যোক্তা মেলায়। যা দেখতে ভিড় করে ওই এলাকার শতাধিক নারী ও পুরুষ।

প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ সদর উপজেলা পরিসদের মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হাই সিদ্দিক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর পরিচালক শরিফা খাতুন, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এনএম শাহাজালাল।

আলোচকেরা হোমবেইজড গার্মেন্টস নারী শ্রমিকদের নিরাপদ জীবন বিনির্মাণে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকলের প্রতি যথাযথভাবে দায়িত্ব পালনে জোর আহ্বান জানান। তাদের অধিকার প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন। এই ধরনের মেলা বেশি বেশি হওয়া দরকার বলে মেলায় অংশগ্রহণকারীরা মনে করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)