চুয়াডাঙ্গায় টাপেন্টাডলসহ আটক ৩

আপলোড তারিখঃ 2024-02-02 ইং
চুয়াডাঙ্গায় টাপেন্টাডলসহ আটক ৩ ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক করবারি আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টায় পৌর এলাকার তালতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক তিনজন হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার আবু তাহেরের ছেলে তপন শেখ (২৫), একই এলাকার মৃত গনির উদ্দিনের ছেলে আতিয়ার রহমান (৪২) ও আশাদুল হকের ছেলে আকাশ ইসলাম (২৬)।

পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স তালতলা গ্রামের স্কুলমাঠে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজন মাদক কারবারিকে আটক হয়। পরে তাদের শরীর তল্লাশী করলে এক’শ পিস টাপেন্টাডাল ট্যাবলেট উদ্ধার হয়। এ ঘটনায় গতকালই আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মামলা দায়ের করেছে পুলিশ। আজ শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)