গাংনীতে মালিক-শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৩

আপলোড তারিখঃ 2024-02-01 ইং
গাংনীতে মালিক-শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৩ ছবির ক্যাপশন:

গাংনী অফিস:
গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ঢেপা-পাঙ্গাশী গ্রামে জমির কলমি শাকের বীজ মাড়াই করার শ্রমিক খরচ নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ঢেপা-পাঙ্গাশী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- মালিক পক্ষের জেলেহার মণ্ডলের ছেলে মজিবর (৫০), দেলোয়ার মণ্ডলের ছেলে জিবার মন্ডল (৫৫), নুর ইসলামের ছেলে আশাদুল (৪৮), আশাদুলের ছেলে নয়ন (২০), জেলেহার মণ্ডলের ছেলে নুর ইসলাম (৬০), মজিবরের ছেলে আল আমিন (২৫) ও বায়জিদ আলীর ছেলে ফরজ আলী (৩৫)। শ্রমিক পক্ষের আহতেরা হলেন- রেজাউল ইসলামের ছেলে হযরত আলী (৬০), উসমানের ছেলে স্বপন (২৫), রেজাউলের ছেলে উসমান (৫০), হুমায়ুন (৪০), মৃত খোকাই শেখের ছেলে রেজাউল (৮০) ও রেজাউল হকের স্ত্রী হালিমা খাতুন (৭৫)।

সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার মজিবরের ১৩ কাঠা জমির কলমি শাকের বীজ মাড়ানোর জন্য চুক্তি নেন রেজাউল হকরা। বিঘা প্রতি জমিতে আড়াই হাজার টাকার চুক্তি হয়। শ্রমিকের টাকা পরিশোধ করতে গিয়ে মজিবর অভিযোগ করেন, মাড়াই খরচ বেশি নেওয়া হচ্ছে। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। গতকাল বুধবার সকালে গ্রামের একটি দোকানে উভয়পক্ষ চা পান করছিল। এসময় তাদের মধ্যে আবারও বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে দুপক্ষের ১৩ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল ও গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)