ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
দর্শনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে দর্শনা রেল বাজারের মেসার্স সাদিয়া কসমেটিকস ও আজমপুর গ্রামে মেসার্স মামা ফুড প্রোডাক্টস চানাচুর ফ্যাক্টরিকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা ও জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার শাখার সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযানে দর্শনা রেলবাজারের মেসার্স সাদিয়া কসমেটিক্সে ভেজাল পণ্য বিক্রি করার অপরাধে দোকান মালিক আনিসুজ্জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক ২ হাজার টাকা জরিমানা ও আজমপুর গ্রামের মেসার্স মামা ফুড প্রোডাক্টস নামের চানাচুর ফ্যাক্টরিতে খাদ্যের সঙ্গে নিষিদ্ধ রং মেশানো ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশ হওয়ায় ফ্যাক্টরি মালিক মামুনুর রশিদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন দর্শনা থানা পুলিশের একটি দল।
