আলমডাঙ্গায় রাজস্ব সম্মেলনসহ চারটি কমিটির সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-01-31 ইং
আলমডাঙ্গায় রাজস্ব সম্মেলনসহ চারটি কমিটির সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা রাজস্ব সম্মেলনসহ চারটি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাসের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ ও উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হক।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম আওয়াল, সমবায় অফিসার সাহারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের এসও সাইদ আনোয়ার, উপজেলা ভিডিপি কর্মকর্তা রওশনারা বেগম, উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল ওয়াহেদ, উপজেলা নদী রক্ষা কমিটির সদস্য ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, আহসান উল্লাহ প্রমুখ।

সভার শুরুতেই আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ চুয়াডাঙ্গা জেলায় পরপর তিনবার শ্রেষ্ঠ সহকারী কমিশনার নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়। এদিন উপজেলা নদী রক্ষা কমিটি, উপজেলা খাসজমি ব্যবস্থাপনা কমিটি, আশ্রয়ন-২ প্রকল্প বাস্তবায়ন ও কমিটি, হাটবাজার কমিটি ও উপজেলা মাসিক রাজস্ব সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এসময় নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস নদী রক্ষা কমিটির সভায় বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে আলমডাঙ্গা কুমার নদের অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন, ‘আমরা নিজেরা সচেতন নই, যে কারণে এই নদীতে আবর্জনা ফেলছি। যে যেমন পারছে, নদীর ধারে ঘর করে বসবাস করছে। দোকানপাট নির্মাণ করে ব্যবসা করছে। এতে করে নদী যেমন নাব্যতা হারাচ্ছে, তেমন পানি বিষাক্ত হচ্ছে।’ এসময় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সাইদ আনোয়ার বলেন, ‘আমরা বারবার এসব অবৈধ ঘর উচ্ছেদ করেছি, কিন্তু তারা আবারও ঘর নির্মাণ করে জায়গা দখল করছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)