ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় গরীব ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে আলমডাঙ্গা উপজেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের অস্থায়ী কার্যালয় ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের পশ্চিম পাড়ায় এসব কম্বল বিতরণ করা হয়।
আলমডাঙ্গা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সাহিত্যিক এম জামিরুল ইসলাম খান জামিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন আলমডাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা আকরাম আলী। আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরীর উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, সোহরাব হোসেন, সখের বানু, চায়না, কানু, মওলা বক্স, আসমানী, সামেলা, আমেনা শাহিনুর প্রমুখ।
