টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ঝিনাইদহ মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধা

আপলোড তারিখঃ 2024-01-31 ইং
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ঝিনাইদহ মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধা ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেনের নেতৃত্বে তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। দুপুরের আগেই সেখানে পৌঁছান তারা। পরে তারা জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু ও অন্যান্য শহিদদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে দোয়া করেন। এসময় ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মছির উদ্দিন, ইসরাইল হোসেন, সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার সিদ্দিক আহম্মেদ, আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)