চুয়াডাঙ্গায় ৮ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-01-31 ইং
চুয়াডাঙ্গায় ৮ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে ৮টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি হাবিবুর রহমান (৪৩) গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাবিবুর রহমান ৬টি মামলার সাজা পরোয়ানা ও ২টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার কিরণগাছি গ্রামের মৃত মোতালেবের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হাবিবুর রহমান ঢাকা মহানগর দায়রা জজ ও যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের মোট ৮টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। এর মধ্যে সিআর সাজা পরোয়ানাভুক্ত মামলা ৬টি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক অবস্থায় ছিলেন। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে হাবিবুর রহমানের অবস্থান নিশ্চিত হয়। পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলীর নেতৃত্বে এসআই সঞ্জয় চক্রবর্তী, এসআই ইমরান হোসেন ও এএসআই আহসান কবির সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল ঢাকার উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পরই আসামির বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)