ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন খন্দকার ফরহাদ আহমদ। গতকাল রবিবার সকালে প্রথম কার্যদিবসে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে যোগদান করেন। এরপর তিনি জেলা রাজস্ব সম্মেলনে অংশ নেন। খন্দকার ফরহাদ আহমদ ঝালকাঠি জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে কর্মরত ছিলেন।
নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার ফরহাদ আহমদ কুষ্টিয়া জেলার সন্তান। তিনি ২০০৫ সালে ২৪ তম বিসিএস ক্যাডার হিসেবে কক্সবাজার জেলা প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে জনপ্রশাসনে নিযুক্ত হন। এরপর বিভিন্ন সময়ে চট্টগ্রাম, নওগা, রংপুরে সহকারী কমিশনার (ভূমি) এবং সিরাজগঞ্জ, চাপাইনবাবগঞ্জ, রাজশাহীতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
