টাকা চুরির অপবাদে মানসিক ভারসাম্যহীন কিশোরকে রড দিয়ে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2017-08-27 ইং
টাকা চুরির অপবাদে মানসিক ভারসাম্যহীন কিশোরকে রড দিয়ে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
দামুড়হুদা বাজারের তেল-সার ব্যবসায়ী অভিযুক্ত আমিরুলের বিরুদ্ধে থানায় করা অভিযোগ তুলে নিতে হুমকি নিজস্ব প্রতিবেদক: মানসিক ভারসাম্যহীন কিশোরকে টাকা চুরির অপবাদে রড দিয়ে পিটিয়ে আহত করেছে দামুড়হুদা বাজারের তেল-সার ব্যবসায়ী আমিরুল। তার তেল-সারের দোকানের সামনে ওই কিশোর ঘোরাঘুরি করতে থাকলে তাকে ডেকে ড্রয়ার থেকে টাকা চুরির অভিযোগ তোলেন আমিরুল। এসময় কিশোরকে বিশ্রী ভাষায় গালিগালাজ করে ও রড দিয়ে পিটিয়ে জখম করেন তিনি। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনাসূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে মানসিক ভারসাম্যহীন তানভীর (১৪) দীর্ঘদিন থেকে তার নানা দামুড়হুদা পুরাতন বাজার পাড়ার হতদরিদ্র ফকির আলির বাড়িতেই থাকে। গত শনিবার সন্ধ্যায় দামুড়হুদা বাজারের তেল-সার ব্যবসায়ী আমিরুলের দোকানের সামনে ঘেরাফেরা করছিলো তানভীর। এসময় দোকানের ড্রয়ার থেকে টাকা চুরির অভিযোগে তানভীরকে রড দিয়ে পিটিয়ে জখম করেন আমিরুল। এ ঘটনায় তাকে কেউ কিছু করতে পারবে না বলেও হুমকি দেন তিনি। কিশোরকে নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। পরে কোন এক অদৃশ্য শক্তির ইশারায় ফেসবুকের যে সমস্ত আইডি থেকে নির্যাতনের ছবি আপলোড করা হয় তা মুছে ফেলা হয়। এঘটনায় তানভিরের হতদরিদ্র নানা ফকির আলি বিচারের জন্যে সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরতে থাকে। এক পর্যায়ে কয়েকজনের সহযোগিতায় ফকির আলি থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু পরবর্তীতে দামুড়হুদা বাজারের প্রভাবশালী এক ব্যাবসায়ী ফকির আলিকে বলেন ‘জলে বাস করে কুমিরের সাথে যুদ্ধ করতে যেয়ো না’। একথা শুনে ভীতসন্ত্রস্ত হয়ে ফকির আলি তার অভিযোগ তুলে নিতে যান। এ বিষয়ে জানতে চাইলে দামুড়হুদা মডেল থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকা এএসআই সবেদ আলী বলেন, এ ধরনের একটা লিখিত অভিযোগ পেয়েছি। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ বললেন ভিন্ন কথা। তিনি বললেন এ ধরনের কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও দামুড়হুদা বাজারের কয়েকজন ব্যবসায়ীর মধ্যস্থতায় আপোষ করার জন্যে ফকির আলীকে নানাভাবে রাজি করানোর চেষ্টা করা হচ্ছিলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)