ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মো. শিপর (৩৬) নামের এক ব্যাক্তি আটক হয়েছে। গত রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার দুধপাতিলা গ্রামের হঠাৎপাড়া ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে পাঁচশ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটক শিপন চুয়াডাঙ্গা পৌর শহরের সবুজপাড়ার ইসমাইল হোসেনের ছেলে।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীরের নির্দেশে থানার এসআই মো. তৌহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে হঠাৎপাড়া ব্রিজের ওপর অভিযান পরিচালনা করেন। অভিযানে শিপনকে আটক করা হলে তার নিকট থেকে পাঁচশ গ্রাম উদ্ধার হয়। এ ঘটনায় গতকাল সোমবার আটক শিপনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
