ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, দুজনকে জরিমানা

আপলোড তারিখঃ 2024-01-29 ইং
ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, দুজনকে জরিমানা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে দুজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে উপজেলার কেদারনগর মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামের মাঠে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় মাটি বিক্রি ও বহন করার দায়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৮৯ (২) ধারায় গাড়ির চালক শিশির ও সাকিবকে ১৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় করে থানা-পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)