শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

আপলোড তারিখঃ 2024-01-29 ইং
শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শ্যামনগর নামক স্থানে ট্রাকচাপায় রানা (২৮) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। রানা শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত আটটার দিকে তিনি ভাটই বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের সদস্যরা লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)