ঝিনাইদহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-01-29 ইং
ঝিনাইদহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেপ্তার ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিলা খাতুন (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামী রানাকে (২৬) জনতা আটক করে পুলিশে দিয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিলা খাতুন কোরাপাড়া গ্রামের ভ্যানচালক শরিফুল ইসলামের ছোট মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কোড়াপাড়া গ্রামের মেয়ে নিলা খাতুনের এক বছর আগে শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামের কামাল ইসলামের ছেলে রানার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। এ ঘটনার জের ধরে সোমবার তাদের কথা-কাটাকাটির একপর্যায়ে স্বামী রানা স্ত্রীর নিলা খাতুনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। স্বজনরা উদ্ধার করে নিলাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী রানাকে পাগলাকানাই এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন উদ্দীন জানান, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)