চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের অভিযানে ৩৭টি অবৈধ মোটরসাইকেল জব্দ

আপলোড তারিখঃ 2024-01-29 ইং
চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের অভিযানে ৩৭টি অবৈধ মোটরসাইকেল জব্দ ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে জেলা ট্রাফিক পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে কাগজপত্রবিহীন ৩৭টি অবৈধ মোটরসাইকেল জব্দ করেছে। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের নির্দেশনায় অবৈধ যানবাহন চলাচল বন্ধের লক্ষ্যে ট্রাফিক পুলিশের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমাইল বাজার, সরোজগঞ্জ বাজার এবং ডিঙ্গেদহসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৭টি কাগজপত্রবিহীন অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।

অভিযানের বিষয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক আবু হাসান মল্লিক বলেন, আটককৃত অবৈধ ও কাগজপত্রবিহীন মোটরসাইকেল চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে রাখা হয়েছে। এ ধরনের অভিযান আমাদের চলমান প্রক্রিয়া। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট বুলবুল, সার্জেন্ট তাজরুল হকসহ ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)