গাংনীতে চালকের গলায় অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাই

আপলোড তারিখঃ 2024-01-29 ইং
গাংনীতে চালকের গলায় অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাই ছবির ক্যাপশন:

গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার ঝোড়াঘাট-কল্যাণপুর গ্রামের মাঠের মধ্যে মোটরসাইকেল ছিনতাই হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে মোটরসাইকেল চালক আশিককে বেঁধে রেখে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, কল্যাণপুর গ্রামের রফিকুল দফাদারের ছেলে আশিক ট্রাক্টর-ট্রলিতে মাটির ব্যবসা করেন। সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাটি বহনের কাজে গিয়েছিলেন তিনি। ফেরার পথে কল্যাণপুর-ঝোড়াঘাট মাঠের মধ্যে চারজন ছিনতাইকারী তার গতিরোধ করে। এসময় চার ছিনতাইকারীর মধ্যে দুজন তাকে বেঁধে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে রাখে। বাকি দুজন মোটরসাইকেল নিয়ে নিরাপদে চলে যাওয়ার পর তাদের কাছে কল দেয়। এসময় ওই দুজন আশিককে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে গাংনী থানার পরিদর্শক (ওসি) তাজুল ইসলামসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে গাংনী থানার ওসি তাজুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্ত শেষ করে মোটরসাইকেল উদ্ধার ও ছিনতাইকারীদের আটকে মাঠে রয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)